বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিষ্ময়কর। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ করোনাকালেও অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এক কথায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের ক্ষেত্রে এমনই বিষ্ময়কর দেখতে পাবে সারাবিশ্বের মানুষ। এমপি গোপাল বলেন, শুধু উন্নয়নই নয় প্রাণঘাতী করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সব সময় জনগনের পাশে থাকে। করোনাকালেও দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, করোনা থেকে বাঁচতে হবে। আমরা যদি সবাই ঠিকমতো মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মানি তাহলে করোনা এদেশ থেকে বিদায় নিবে। ২৬ এপ্রিল ২০২০ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ১২০টি দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com