বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৬৬৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- সুন্দরগঞ্জ থানাধীন ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ চান মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গোপনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তার নিজ বাড়িতে জুয়া খেলার আসর বসায়। এতে গ্রামের হতদরিদ্র লোকজন, রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুর জুয়া খেলার নেশায় আসক্ত হয়। তাদের উপার্জিত অর্থ, সর্বস্ব হারাতে থাকে। ফলে এলাকায় পারিবারিক অশান্তি, সামাজিক অনাচার, চুরি ও ছিনতাই বেড়ে গেলে স্থানীয় সাধারণ জনগণ পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। ফলে উক্ত এলাকায় শুরু হয় গোয়েন্দা নজরদারি। ইং ২০-১২-২০২০ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের চৌকস পুলিশ অফিসার এস আই গাফফার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জুয়ারু চানমিয়ার বাড়ি তল্লাশি করে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদি সহ জুয়ারু (১) মোঃ চান মিয়া (৪০) পিং মৃত সিরাজুল ইসলাম (২) মোঃ জাহিদুল ইসলাম (৫২) পিং মৃত নাসির উদ্দিন (৩) মোঃ মিটন মিয়া (৪২) মৃত রমিজ উল্লাহ সরকার (৪) মোঃ জিল্লুর রহমান (৫০) পিং মৃত বিরাজ উদ্দিন সর্ব সাং হাতিয়া পশ্চিমপাড়া থানা সুন্দরগঞ্জ (৫) মোঃ বাবলু মিয়া (৩৫) পিং মোঃ আব্দুল হান্নান সাং পূর্ব খামার দশলিয়া থানা সাদুল্লাপুর সকলের জেলা গাইবান্ধা দের আটক করে। তাদের আটক হওয়ার সংবাদে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এবং গ্রামের অসহায় মানুষ সামাজিক অনাচার হতে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানে এলাকাবাসী গাইবান্ধা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান। আটক জুয়ারুদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং ২৪ তারিখ ২০-১১-২০২০ ইং ধারা ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন এর ৩/৪ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com