বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

গাইবান্ধা থেকে ছদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধায় ৩ বছর আগে মানস নদীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এ পর্যন্ত হয়নি সংযোগ সড়ক। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উপকারে লাগছে না এলাকাবাসীর। এ অবস্থায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
এ কারণে গত ২৬ সেপ্টেম্বও রবিবার বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী বালিয়ারছড়ায় এ কর্মসূচী পালন করে দলের গিদারী শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়ায় মানস নদীতে কোটি টাকারও বেশি ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ তিন বছর আগে শেষ হয়। শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না।
তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ সড়ক অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com