বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- স্ত্রী শ্রীমতি পুতুল রানী হত্যা মামলার পলাকত আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব ।
আটককৃত আসামঅ হলেন  সাঘাটা উপজেলার বোনারপারার (রেলকলোনী, ১নং গেইট) গ্রামের খোঁকা দাশের পুত্র রম্পেন দাশ (৩৪)।
 সোমবার (২২ এপ্রিল) বিকালে গাইবান্ধা  র‍্যাব -১৩, সিপিসি-৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনিশ্চিত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা এবং কেরাণীগঞ্জ র‍্যাবের যৌথ অভিযানে গতকাল  (২১ এপ্রিল) সন্ধ্যে সাড়ে ৭টায় শ্রীমতি পুতুল রানী হত্যা মামলার প্রধান পলাতক আসামী শ্রী রম্পেন দাশকে কেরাণীগঞ্জ থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যা মামলার প্রধান পলাতক আসামী বলে স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উজেলার ধুতুর বাড়ি গ্রামের মৃত বিশ্বনাথের মেয়ে ভুক্তভোগী শ্রীমতি পুতুল রানীর (৩২) সঙ্গে আনুমানিক ১৫-১৬ বছর আগে আসামী শ্রী রম্পেন দাশের বিয়ে হয়। অভাব অনুটনের কারণে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। তাদের একটি মেয়ে সন্তান  রয়েছে। চলতি মাসের গত ৯ এপ্রিল তারা গ্রামের বাড়িতে আসেন। গত ১১ এপ্রিল দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামী রম্পেন দাশ ক্ষিপ্ত হয়ে গালিগালাজসহ এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শ্রী রবিন দাশ গত ১৫ এপ্রিল বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com