বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা শরম বলতে কিছু আছে বলে মনে হয়না- মির্জ্জা ফখরুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ বার পঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।-  স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেকের লজ্জা শরম বলতে কিছু আছে বলে মনে হয়না গন্ডারের মত চামড়া তার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এদেশের মানুষকে নিরাপত্তা দেয়ার, করোনার টিকা নিয়েও দুর্নীতি করছে। স্বাস্থ্যমন্ত্রী যে রয়েছে তার লজ্জা শরম বলতে কিছু আছে বলে মনে হয় না গন্ডারের মত চামরা তার । তিনি বলেন, বাংলাদেশের সকল সুশীল সমাজ চাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তার ব্যর্থতা সরকারের ব্যর্থতার কারণে করোনা আজ বিস্তার লাভ করেছে।

ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার সনঞ্চালনায় , বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (ঠাকুরগাঁও-২) আসনের সাবেক এমপি জেড মর্তুজা তুলা,ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ১নং ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেকু জাম্মান, ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়র রহমান, ৭নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, ৫ নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ এতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন । মতবিনিময় সভায় উপজেলার ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com