বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই -মনোরঞ্জন শীল  

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সু শিক্ষার কোন বিকল্প নেই’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি পৃথিবীতে তত বেশি উন্নত। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
রোববার (১২ ফেব্রæয়ারি ২০২৩) কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নে পশ্চিম মল্লিকপুর সিডিউল কাষ্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম মল্লিকপুর সিডিউল কাষ্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি গীতা রাণী শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম মল্লিকপুর সিডিউল কাষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরমল রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com