বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সৎ মা’র আকুতি একটি হুইল চেয়ার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- সৎ মানে ভালো। আর মা তো মা-ই। কিন্তু বর্তমান সমাজে সৎ মাকে ভালো চোখে দেখা হয় না। অথচ এই সৎ মা-ই ১০ বছর যাবৎ সতীনের প্রতিবন্ধী ছেলে সাঈম হোসেন (১৩) কে লালন পালন করছে। সেই ছেলেকে লালন পালন করতে গিয়ে নিজের ভবিষ্যতকেও জলাঞ্জলি দিয়েছে। অভাবের সংসারে দিন এনে দিন খাওয়া স্বামীর আয়ের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। এই অভাবের সংসারে প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করা কষ্টকর হয়ে উঠেছে তাদের। তাই মায়ের আকুতি প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের। যদি একটি হুইল চেয়ার পেতো তাহলে প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করতে একটু সুবিধা হতো।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী গ্রামের শাহাদত হোসেনের ঘরে জন্ম নেয় প্রতিবন্ধী সাঈম হোসেন। জন্ম নেয়ার তিন বছর পরেই তার মা শেফালী আরেকটি সন্তান জন্ম দেওয়াার সময় মারা যায়। প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করার জন্য শাহাদাত হোসেন আবারো বিয়ে করেন। সেই সৎ মা শিল্পী খাতুন নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে দীর্ঘ ১০ বছর যাবৎ তার সতীনের প্রতিবন্ধী ছেলে সাঈম হোসেনকে লালন-পালন করছেন। তাকে লালন পালন করতে গিয়ে তার বাবার বাড়িতে যাওয়াও ভুলে গেছেন তিনি। বয়সের সাথে সাথে সাঈমের ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে নিয়ে এদিক সেদিক যাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই হত দরিদ্র পরিবারটি প্রশাসন ও বিত্তবানদের কাছে একটি হুইল চেয়ারের জন্য আকুতি জানিয়েছেন।

এ ব্যাপারে প্রতিবন্ধী সাঈমের সৎ মা শিল্পী খাতুন জানান, সাঈমের শরীর অচল হওয়ায় তাকে বেশিরভাগ সময় বিছানা অথবা দোলনাতে শুইয়ে রাখা হয়। আর এ কারণে তার শরীরের পাশাপাশি মনের বিকাশও বৃদ্ধি পাচ্ছেনা। তাই কোন সহৃদয় ব্যক্তি বা প্রশাসনের কেউ যদি একটি হুইল চেয়ার দান করত তাহলে আমার প্রতিবন্ধী ছেলেকে একটু বাহিরে নিয়ে যেতে পারতাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com