বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হরিদেবপুর ফকিরপাড়া ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের ইন্তেকাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৫৪ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর সদর উপজেলাধীন হরিদেবপুর ইউনিয়নের পানবাজার ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা সুলতান মাহমুদের রুহের মাগফেরাত কামনায় ২৩ নভেম্বও ২০২০ সোমবার মাঠেরহাট গংগাদাস গ্রামের নিজবাড়িতে দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়।

মরহুম শিক্ষক সুলতান মাহমুদের কুলখানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্নস্থরের মানুষজন অংশ নেয়। এর আগে রংপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাও: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক টিআরএম সাহেবুল ইসলাম মজনু, সদ্য প্রয়াত জেলা সভাপতি নুরুল আবছার দুলালের ছেলে সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, আজহার আলী, একরামুল হক, আহাদ আলীসহ জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন।

এর আগে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা সুলতান মাহমুদ (৫৮) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে, ১ মেয়ে, সহকর্মীসহ আত্বীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। ওইদিন বাদ আসর জানাযা শেষে গঙ্গাদাস জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত তিনি ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সদর উপজেলা ইবতেদায়ী শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com