বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হারাগাছ পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে এ্যাডভোকেট রাজু’র পথসভা ও গণসংযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টারের পক্ষে পথসভা, মোটর সাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ চালিয়েছে জেলা আওয়ামী লীগ। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু’র নেতৃত্বে হারাগাছ পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। এসময় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, মেয়র প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, রংপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ রংপুর জেলা, কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আগামী ২৮ ফেব্রুয়ারী হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com