বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হারাগাছ পৌর নির্বাচন আ. লীগের বিভক্তি: সুবিধা নিতে চায় বিএনপি প্রার্থী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- আগামী ২৮ ফেব্রুয়ারী রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর (সদ্য বহিস্কৃত) ইস্যু হতে পারে। আবার আওয়ামী লীগের বিভক্তির সুবিধা পেতে পারেন বিএনপি প্রার্থী। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের সাথে বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। আবার কেউ বলছেন আওয়ামী লীগের বিদ্রোহীর সাথে বিএনপির প্রার্থীর হতে পারে। নির্বাচনকে ঘিরে এমনই বিশ্লেষন চলছে। সব মিলিয়ে শেষ সময়ে প্রচার-প্রচারণায় জমে উঠে বিড়ি শিল্প নগরী খ্যাত হারাগাছ পৌরসভার নির্বাচন। এইবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাকিবুর রহমান (নৌকা প্রতীক), বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্রভাবে আ’লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক (নারিকেল গাছ প্রতীক) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেন (হাত পাখা প্রতীক) মেয়র পদে নির্বাচন করছেন।আ’লীগ, বিএনপির মেয়র প্রার্থীর পাশাপাশি প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা এবং সাধারণ কাউন্সিলারগণ। তাদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। প্রাার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের এখন দম ফেলার ফুসরত নেই। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং নির্বচিত হতে পারলে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আশ্বাস প্রদান করছেন। ভোটে জয়ের বিষয়ে ৩ প্রার্থী আশাবাদী। সাধারণ ভোটারদেরে সাথে কথা হলে তারা জানান, ‘মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতি ফুলঝুরি ছুড়ছেন। নির্বাচিত হলে উন্নয়নসহ নানান আশ্বাস দিচ্ছেন। নাওয়া খাওয়া বন্ধ করে ভোটারদের কাছে তারা ঘুরছেন।’ আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। হারাগাছে নৌকার বিজয় হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’বিএনপির মেয়র প্রার্থী মোনায়েম হোসেন ফারুক বলেন, ‘আমি মেয়র হলে হারাগাছ পৌরসভাকে দুর্গন্ধমুক্ত, পরিবেশ বান্ধব এবং শহর জুড়ে প্রযুক্তি সেবা প্রদান করবো।’অন্যদিকে, আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এরশাদুল হক বলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী নই। দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। যদি মেয়র হই তাহলে হারাগাছ পৌরসভাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো এবং শহরের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবো।’প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভার ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে ৪৯ হাজার ১৭ জন ভোটার ইভিএম-এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com