মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

হোসেনপুরে যুবককে কুপিয়ে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৫ বার পঠিত

কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে রনবীর সিংহ।- কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাজিপুর বাজারে এ ঘটনা ঘটে। তাইজুল ওই উপজেলার গড় মাছুয়া-নামাপাড়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। জানা গেছে, পাওনা টাকা আদায় নিয়ে হাজিপুর বাজারে মেছেড়া গ্রামের পারভেজের সঙ্গে তাইজুলের ভাতিজা শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ও তার লোকজন শামীমকে মারধর শুরু করে। এ সময় শামীমের চাচা বিদেশ ফেরত তাইজুলসহ কয়েকজন শামীমকে বাঁচাতে এগিয়ে এলে পারভেজ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপায়। আহতদের হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাইজুলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com