বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

১০ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা বিএনপির সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।-সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি  শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, শামছুল হাসান শামছুল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া জিম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, কৃষক দলের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তা প্রমুখ।বক্তারা বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com