মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

ঢাকা২২ সেপ্টেম্বর২০২৩: গ্র্যান্ড মাস্টার মাসুতাতসু (মাস) ওয়ামা’র জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খিউকুশিন কারাতে একাডেমীর উদ্যোগে এবং বাংলাদেশ খিউকুশিন কারাতে এসোসিয়েশন এর তত্ত্বাবধানে ২০০৩ সাল থেকে বাংলাদেশে নিয়মিত এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়ে আসছে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু।প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, ‘লেগে থাকলে যেকোন কাজে সফলতা আসতে বাধ্য।’তিনি এ সময় বর্তমানে স্ক্রিনের যুগে এ ধরনের এক্সট্রিম স্পোর্টস এর আয়োজনের ভূয়সি প্রশংসা করেন।

সমগ্র দেশের ১৫ টি জেলা এবং ২ টি উপজেলা হতে এই বছর ৭ থেকে ৪০ বছর বয়সের শিশু, বালক, বালিকা, মহিলা (ওপেন) ও পুরুষ (ওপেন) ৫ টি বিভাগে মোট ৪৯ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতায় শিশু বিভাগে ১ম হয়েছে- রিয়াদুজ্জামান আনহার, ২য় হয়েছে মূসা আবদুল্লাহ, ৩য় হয়েছে আয়ান রেজা আওলাদ।বালক বিভাগে ১ম হয়েছে জয়িন মারুফ খান, ২য় হয়েছে ঈসা আবদুল্লাহ, ৩য় হয়েছে ওয়াহিদুজ্জামান সাদমান বালিকা বিভাগে  ১ম হয়েছে ইনায় ইমাম হাজ্জাজ, ২য় হয়েছে মেহের আফরিন ইন্নি, ৩য় হয়েছে আয়মান দারা নয়নতারা মহিলা (ওপেন) এ ১ম হয়েছে  শ্রাবস্তী দাশ, ২য় হয়েছে বনলতা রহমান, ৩য় হয়েছে আসফি মেহজাবিন।

পুরুষ (ওপেন) এ ১ম হয়েছে ম্যাথিউ রিকি, ২য় হয়েছে জাহিদুজ্জামান শিহাব, ৩য় হয়েছে শাহরিয়ার রাহমান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com