বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

৯৪ বোতল ফেনসিডিল আটক ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
রুবেল ইসলাম।- জেলার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৯৪ বোতল ফেনসিডিলসহ দুই জন যুবককে আটক  করেছে র‌্যাব।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে রুবেল হোসেন এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল লেবু (২৫)।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জের হিরকমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একটি প্রাইভেটকার জব্দ করে। গাড়িটি তল্লাশি করার সময় গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ হয়। একই সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com