মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মিয়ানমারের ক্ষমতা এখন সেনাদের হাতে সুচি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪০ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- মিয়ানমার সেনা বাহিনী সেদেশের ক্ষমতা হাতে নিয়েছে। আগামী এক বছরের জন্য সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে সংবাদ মাধম্যে জানা গেছে। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নাইপিডোতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাজধানী নাইপিডো এবং প্রধান শহর ইয়ানগনের রাস্তায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। মূলত দেশটির সামরিক বাহিনী গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি ৮.৬ মিলিয়ন ভোট জালিয়াতির ঘটনা ঘটে সেই নির্বাচনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com