বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে মচ্চ নদীতে গোসল করতে নেমে দর্জি শ্রমিকের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৬০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মচ্চ নদীতে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের নজির হোসেন (কোপাত) এর পুত্র আমিনুল ইসলাম (৩০) । নিহত আমিনুল ইসলাম পেশায় একজন দর্জি শ্রমিক ছিলেন।২৫ জুলাই শনিবার দুপুর ১ টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, আমিনুল ইসলামসহ বালুয়াপাড়ার ৪ যুবক মচ্চ নদীতে গোসল করতে যায়। এর মাঝে আমিনুল ইসলাম মাঝ নদীতে ক্লান্ত হয়ে পড়লে সে ডুবে যায়।প্রথম দিকে সঙ্গীরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ আনোয়ারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিন হয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় ৩ ঘন্টা চেষ্টায় মৃত অবস্থায় আমিনুল ইসলামের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশের এস আই সঞ্জয় কুমার জানান, প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com