বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের নারীরা আজ এগিয়ে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২২৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনারকা বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে।’

১৮ জুলাই ২০২১ রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০২০-২০২১ এর অর্থায়নে দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় তিনি ৪৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করেন।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং অবদান এখন দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও শিক্ষা ও যোগ্যতা বলে নিজ নিজ অবস্থানে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে নজর দিলেই এর প্রমাণ মেলে। কর্মক্ষেত্রে মেয়েদের উপস্থিতি জানিয়ে দেয় বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ সার্বিক উন্নয়ন বেগবান করেছে। ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় তাদের সময়োপযোগী অবস্থান দেশকে নিরন্তর ধারায় সামনে নিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com