বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আজ বছরের প্রথম অধিবেশন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পঠিত

আজ ২০২১ সালের একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। ১৮ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের ১১তম অধিবেশন এটি । অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ জাতীয় সংসদে ভাষণ প্রদান করবেন।
করোনার কারণে এ অধিবেশনের কার্যদিবস সংক্ষিপ্ত হবে। মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদের সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রতিবছর শীতকালীন এ অধিবেশন দীর্ঘ হলেও এবারের অধিবেশন বিরতি দিয়ে ১০-১২ কার্যদিবস চলবে ।
এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com