বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি শনিবার রাতে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া মহল্লা আওয়ামী লীগ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনাম উল্ল্যাহ জ্যামী। এসময় পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ১০, ১১ ও ১২নং ওয়ার্ড সংরক্ষিত আসনের তিনবারের নির্বাচিত মহিলা কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, নব নির্বাচিত ১০নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন রশিদ, শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, সমাজসেবক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। দিনাজপুর শহর আওয়ামী লীগের অন্তর্গত ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. সাজু শেখ এর উপস্থাপনায় রিপন, জয়নাল, শাহিন, বাবু শেখ, খোকন, রাশেদ, সাজু, লোকমান, সোহাগ, সাকিল, মানিক, জাহিদুল, শানু, সুমন, প্লাবন, সাইদুল, সাজ্জাদ, আসাদ, সাদ্দাম ও রিদয়ের তত্ত্বাবধানে বক্তব্যশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com