মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সাথে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে চেম্বার ভবন মিলনায়তনে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের ভ্যাট আইন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরীর সভাপতিত্বে ভ্যাট বিষয়ে মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার মো. কামরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা (দিনাজপুর দক্ষিণ) মো. মাহবুবার রশিদ, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম প্রমুখ।এছাড়াও চেম্বার অব কমার্সের পরিচালক আজিজুল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। মতবিনিময়ে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন দিনাজপুরের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান পাটোয়ারী, সানোয়ার হোসেন, উদ্দীপ ভৌমিক, জহির খান, এনাম উল্ল্যাহ জ্যামী, বাদশা ইমাম আরাফাতসহ ভ্যাট বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com