বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে প্রচন্ড শীতেও ইরি বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৯১ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- চলতি ইরি বোরো মৌসুমে উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে প্রচন্ড শীত উপেক্ষা করে ইরি-রোরো চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। কাক ডাকা ভোর থেকে শুরু করে পরন্ত বিকেল পর্যন্ত চলছে জমিতে চারা রোপনের ধুম। ঘন কুয়াশা আর প্রচন্ত ঠান্ডার সাথে রীতিমতো যুদ্ধ করে তারা এ কাজটি করছে। ডিপ ও শ্যালো মেশিনের মাধ্যমে উত্তোলিত পানি দিয়ে চাষ করা জমিতে রোপন করা হচ্ছে ইরি বোরো ধানের চারা। তবে প্রচন্ত শীতের কারণে কিছুটা হলেও ধানের চারা রোপনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শীত জেঁকে না বসলে চারা রোপনের কাজ আরও দ্রæত করা সম্ভব হতো বলে উপজেলার দরিখামার এলাকার কৃষক মোঃ মাহবুবার রহমান জানান। চলতি ইরি বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় ইরি-বোরো রোপনের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ২১ হাজার ৩৭৯ হেক্টর জমিতে। তবে ইতোমধ্যেই অর্ধেকেরও বেশি জমিতে চারা রোপন করা হয়েছে এবং পুরো দমে রোপনের কাজ চলছে বলে উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। উপজেলার পৌর এলাকায় চান্দোয়াপাড়ার কৃষক আসাদুজ্জামান আসাদ বলেন, অতিরিক্ত কুয়াশা ও ঠান্ডার কারণে কিছু ধানের চারা হলুদ রং ধারন করছে। এ নিয়ে কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খান বলেন, শীতের কারণে চারার রং হলদে হতেই পারে তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com