বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে বোরো রোপন কাজে কোমর বেধে মাঠে নেমেছে চাষীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- চলতি বোরো মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় রাসায়নিক সার ও বিদ্যুত সরবরাহ পর্যাপ্ত থাকায় বোরো রোপন কাজে কোমর বেধে মাঠে নেমেছেন চাষীরা।সময় মত রোপন না করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে না এমন লক্ষ্যকে সামনে রেখে তারা কঠিন শীত ও কুয়াশাকে উপেক্ষা করে রোপন কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকেরা জানালেন বীজ,সার ও পানির কোন সমস্যা এবারে এখন পর্যন্ত দেখা দেয় নাই। এক সাথে বোরো রোপনের কাজ শুরু হওয়ার কারনে শ্রমিক মজুরী বেড়েছে। ৭ থেকে ৯’শ টাকা পর্যন্ত বিঘাপ্রতি বোরো রোপনের জন্য শ্রমিক মজুরী দিতে হচ্ছে। রাসায়নিক সার বিক্রেতারা জানালেন সার পর্যাপ্ত রয়েছে। তাদের ভাষায় সার কেনার লোক পাওয়া যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানালেন চলতি বোরো মৌসুমে বীজ সার ও বিদ্যুত পর্যাপ্ত পাওয়ায় চাষীরা নির্বিঘ্নে বোরো রোপনের কাজ করে যেতে পারছেন। তিনি আরও জানান চলতি বোরো মৌসুমে উপজেলা এলাকায় ১৮ হাজার ৩৮৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড ৩ হাজার ২৯০ হেক্টর ও উফশী ১৫ হাজার ৯৫ হেক্টর জমি রয়েছে। এ পর্যন্ত রোপন কাজ অর্জন হয়েছে ৭ হাজার ৭৪০ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রীড ১ হাজার ১৯০ হেক্টর ও উফশী ৬ হাজার ৫৫০ হেক্টর জমি রয়েছেে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com