মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঢাকায় হাসিনা মোদি বৈঠকে বসবেন ২৭ মার্চ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিতে আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় বৈঠকে বসবেন। নয়াদিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শেষে গত ৩১ জানুয়ারী/২১ রবিবার ঢাকায় ফিরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একসঙ্গে উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত। ২৭ মার্চ প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের আগে বাংলাদেশ ও ভারত সচিব পর্যায়ের চারটি বৈঠক করবে। এর মধ্যে যৌথ নদী কমিশনের পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। অন্যদিকে বাণিজ্য, স্বরাষ্ট্র ও নৌপরিবহন সচিবদের বৈঠক ঢাকায় হবে।পররাষ্ট্রসচিব জানান, শীর্ষ বৈঠকে সই করার জন্য দুই দেশ বর্তমানে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কাজ করছে। সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এ সংখ্যা আরো বাড়তে পারে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকায় আসতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com