বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা -কদমফুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

বর্ষার কদম ফুল
ইলিয়াছ হোসেন

বর্ষাকালে কদম গাছে
ফোটে কদম ফুল,
কদম ফুলের সুবাস নিতে
করি নাকো ভুল।

বৃষ্টির ছোঁয়ায় কদম ফুলকে
দেখতে লাগে বেশ,
যত দেখি নয়ন ভরে
কাটে না মনের রেশ।

মৌমাছিরা কদম ফুলে
খোঁজে খাবার মধু,
কদম ফুলে খোপা বাঁধে
শহর গাঁয়ের বধূ।

বর্ষাকালকে কদম ফুলে
মনোহারী করে,
পাখপাখালির কলরবে
পুলক নাহি ধরে।

কদম ফুলের রঙের ছটায়
দোলা লাগে মনে,
ইচ্ছা করে ঘুরে বেড়াই
কদম ফুলের বনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com