বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দেশে আবার বেড়েছে সোনার দাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৮৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- দেশে আবার বেড়েছে সোনার দাম। এক মাসের ব্যবধানে দেশের বাজারে অস্বাভাবিক হারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এবার প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা। আজ শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই মুল্যবান ধাতু।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রেস বিজ্ঞপ্তির মধ্যেমে সোনার দাম বাড়ার খবর জানিয়েছে। এর আগে চলতি বছরের ২৩ জুন সোনার দাম বাড়ানো হয়েছে । জুয়েলারি সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের সোনার দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতিতে সব গ্রেডের সোনার দাম বাড়ানো হয়েছে ভরি প্রতি ২ হাজার ৯১৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com