বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে – সেতুমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১২ ফেব্রুয়ারী ২০২১ তারিখ বিকালে সরকারি বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনলাইনে ব্রিফিংকালে বলেছেন, দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্তরয়েছে। তিনি বলেছেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আলজাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।তিনি বলেছেন, আলজাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে । সেতুমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শেঁকড় অনেক গভীরে প্রোথিত।শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনগুলোতে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য সামনের নির্বাচনগুলোতেও পরাজয় নিশ্চিত জেনে নিজেদের রক্ষা করার জন্য অপপ্রচারে নেমেছে বিএনপি। তিনি বলেন,শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে জনগণ খুশি, এটাই বিএনপির অন্তর্জালার কারণ। মন্ত্রী বলেন দেশে-বিদেশে এখন বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করছে কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য, বিএনপি নেতারা হাঁকডাক দিচ্ছে কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া নেই। টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আসবে না বলে তিনি মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com