মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রংপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ।-মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রংপুর মহানগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ আসর নগরীর রবাটসনগঞ্জস্থ নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব  সামসুজ্জামান সামু।
এসময় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রেজাউল ইসলাম লাবলু, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস্, জিয়া পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান রোকন, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা জামাল উদ্দীন ফয়জী, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলাম শহিদ, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক,  ২৬নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফ, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজু মিয়া, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইভা মাসুম, ৫ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com