বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে বন্যার পূর্বাভাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭১১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- উজানে ভারতের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁর জেলার সাপাহার উপজেলার সীমান্তবর্তি ইউনিয়ন গুলোর কয়েকটি গ্রামে বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে একটানা বৃষ্টির ফলে উজানে ভারতের নদীগুলি হতে প্রবল বেগে স্রোতের পানি ভাটির দিকে নেমে আসায় হঠাৎকরে সাপাহার উপজেলার পাতাড়ী, শিরন্টি ও গোয়ালা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পনি উঠতে শুরু করেছে। ইতোমধ্যেই ওই সব এলাকার অনেক ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও বসতবাড়ীর আঙ্গিনায় পানি উঠতে দেখা গেছে। উপজেলার পুর্ণভবা নদীর পানি উপচে উত্তর পাতাড়ী, জালসুখা, কাউয়াভাসা, কলমুডাঙ্গা, হাপানিয়া সহ বেশ কিছু এলাকার গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। বৃষ্টির পানি বৃদ্ধি হতে থাকলে ভবিষ্যতে ওই এলাকায় বন্যাপরিস্থিতির অবনতি হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। বন্যাপরিস্থিতির সংবাদ জানতে পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়ার সাথে কথা হলে তিনি জানান যে, বর্তমানে এলাকায় বন্যার ভয়াবহ চিত্র। ওই ইউনিয়নের সর্ববৃহত গ্রাম কলমুডাঙ্গার রাস্তায় এখনও বন্যার পানি উঠেনি তবে ছুঁই ছুই করছে। কিন্ত গ্রামের পূর্ব, পশ্চিম, এবং দিক্ষিন দিকের অনেক বসত বাড়ীতে ইতোমধ্যেই বন্যার পানি ঢুকে পড়েছে। ওই সব এলাকার কম পক্ষে ৫০টি পরিবারকে তাদের বসত ভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো: সোহরাব হোসেন এর সাথে কথা হলে তিনি জানান যে, আমরা সর্বত্রই বন্যার খোঁজ খবর রাখছি বন্যার পানিতে অনেক ফসলের মাঠ তলিয়ে গেলেও এখনও কোন গ্রামের বসতবাড়ীতে পানি উঠেনি তবে কোথাও কেউ বন্যায় ক্ষতিগ্রস্থ হলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে বড় ধরণের বন্যার পূর্বাভাস মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com