মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কুলিয়ারচরে সেতু ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মঠ হইতে খিদিরপুর চকবাজার রাস্তার দক্ষিণ সালুয়া পূর্বপাড়া নামক স্থানে একটি ব্রিজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় যান চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এ ব্রিজ দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বেশ কয়েক গ্রামের মানুষ। দেখার কেউ না থাকায় অনেক দিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে ব্রিজটি। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তার ওপর তৈরিকৃত এ ব্রিজটির উপর দিয়ে উপজেলার সালুয়া, ফরিদপুর ও ছয়সূতী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতশত লোকসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে থাকে। ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় হুমকির মুখে পরেছে যাতায়ত ব্যবস্থা। প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক যানবাহন চলাচল করতো। ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় কেউ কেউ ঝুঁকি নিয়ে ইজি বাইক, রিকশা, বিভাটেক পারাপার করতে পারলেও বড় ধরনের কোন গাড়িসহ মালবাহী কিংবা রোগীর গাড়ি পারাপার করা সম্ভব না হওয়ায় এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসী ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com