মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরে শিল্প এলাকা প্রতিষ্ঠা করবে তুরস্ক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

তুরস্ক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরে শিল্প এলাকা প্রতিষ্ঠা করায় তুরস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গত শনিবার এক রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে দেশটির ইউনিয়ন অব চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ অব টার্কিকে (টিওবিবি) এই প্রকল্পের উদ্যোগ নেওয়ার অনুমতি দেন।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, জেনিনের সিটি সেন্টারের তিন কিলোমিটার উত্তরে ১১ লাখ বর্গমিটার আয়তনের জায়গায় পরিকল্পিত এই শিল্প এলাকা প্রতিষ্ঠা করা হবে। তুরস্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি অর্থমন্ত্রী খালেদ আল-ওসাইলি বলেন, তুরস্ক এই প্রকল্পে অন্তত এক কোটি ডলার সহায়তা দিচ্ছে। তিনি বলেন, এই শিল্প এলাকা দুই ধাপে তৈরি করা হবে। প্রথম ধাপে জার্মানির কাছ থেকে দুই কোটি ৪০ লাখ ইউরো সহায়তা নিয়ে নির্মাণ কাজ শুরু হবে এবং ২০২১ সালের মাঝামাঝি পর্যায়ে এই নির্মাণ কাজ শেষ হবে। দ্বিতীয় ধাপে এক কোটি ডলার সহায়তায় তুরস্ক নির্মাণকাজের বাকি অংশ সম্পন্ন করবে।তুরস্কের নতুন এই শিল্প এলাকা ফিলিস্তিনের রফতানির হার বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আল-ওসাইলি আশা করেন, এর মাধ্যমে অন্তত পাঁচ হাজার সরাসরি ও পরোক্ষভাবে ১৫ হাজার লোকের কর্মসংস্থান করবে। তুরস্কের সহায়তায় নির্মিত হতে যাওয়া এই শিল্প এলাকায় খাদ্য প্রস্তুতকরণ, বস্ত্রশিল্প ও গাড়ি নির্মাণ শিল্প কারখানা তৈরি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com