মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে দুই ইটভাটাকে জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯০ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে ইটের মাপে কারচুপির দায়ে দুই ইটভাটা কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ শামীম আলম এর তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার এমবিএস ইটভাটাকে ২০ হাজার টাকা ও এইচ বিএসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে দুই টি ইটভাটা প্রতিষ্ঠান কে সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিডিএস অনুযায়ী আদর্শ ইটের পরিমাপ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় যথাক্রমে ২৪, ১১.৫ ও ৭ সেঃমি। নামফলক ১৩/৫/০১ সেঃমি হওয়ার কথা থাকলেও জরিমানা আদায়কৃত দুই টি ইটভাটা প্রতিষ্ঠানে এই মাপ সঠিক ছিল না। তারা দীর্ঘদিন ধরে ইটের মাপে কারচুপি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com