মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মিয়ানমারে বিক্ষোভকারী নিহত: জাতিসংঘ মহাসচিবের নিন্দা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১০ বার পঠিত

ডেক্সে রিপোর্ট ।- মিয়ানমারের মান্দালয় শহরে ২০ ফেব্রুয়ারী শনিবার বিক্ষোভে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা প্রকাশ করছেন। এদিকে গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা লু মিনকে আটক করা হয়েছে। সরকারি পেশাজীবীদের বিক্ষোভে যোগ দিতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। খবর এএফপি ও রয়টার্সের। মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা লু মিনের স্ত্রী খিন সাবাই ফেসবুকে পোস্ট করা ভিডিওতে জানান, পুলিশ তাঁদের বাড়িতে এসে লু মিনকে নিয়ে গেছে। তিনি বলেন, ‘তাঁরা জোর করে দরজা খুলে ঢুকে লু মিনকে নিয়ে যান। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ তা জানায়নি। আমি তাদের থামাতে পারিনি।’ এদিন মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাঁদের ওপর গুলি চালালে সেখানে দুজন নিহত হয় এবং ২০ জন আহত হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করে। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় এনএলডির নেতা সু চিসহ দলের শীর্ষ নেতাদের। সেই থেকে রাজপথে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। শনিবারেও মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ হাজার হাজার মানুষ করেছেন । সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইয়াঙ্গুন শহরে। এতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য ছাড়াও কবি, পরিবহনশ্রমিক ও অন্যান্য পেশার মানুষ অংশ নেন। গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস টুইটে বলেন, ‘মিয়ানমারে চলমান মারাত্মক সহিংসতার নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার, ভীতিপ্রদর্শন ও হয়রানির ঘটনা মেনে নেওয়া যায় না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com