মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সব নামফলক চিহ্নফলক বাংলায় লিখতে হবে: ব্যারিস্টার তাপস

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২১ শে ফেব্রুয়ারী দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব নামফলক-চিহ্নফলক বাংলায় লিখতে হবে। ব্যারিস্টার তাপস বলেছেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হচ্ছে। অথচ অপসংস্কৃতির আগ্রাসনে বাংলা ভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলছে। এ জন্য আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক। পাশাপাশি তা ইংরেজি বর্ণ দিয়ে লেখা যেতে পারে। এ সময় ডিএসসিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরো জানিয়েছেন, এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে গণ বিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি এলাকার সব সরকারি-বেসরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত নামফলক ও চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com