মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কমতাপ মাত্রাতেও ভালো থাকবে ফাইজার ও বায়োএনটেক টিকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- এতো দিন মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে মজুদ রাখা হচ্ছিল ফাইজার এবং তাদের জার্মান সহযোগী বায়োএনটেক টিকা। আর এই কারণে ফাইজারের টিকা কেনায় আগ্রহী ছিল না গ্রীষ্মপ্রধান দেশগুলোতে। কিন্তু পুরনো নির্দেশিকা সংশোধন করে ফাইজার সম্প্রতি ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে’ (এফডিএ) জানিয়েছে, মাইনাস ২৫ থেকে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তাদের টিকা। অর্থাৎ সাধারণ ফার্মাসিউটিক্যাল ফ্রিজার ও রেফ্রিজারেটরেই ভালো থাকবে প্রতিষেধকটি। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি তাদের উৎপাদিত করোনার টিকা তুলনামূলক গরম তাপমাত্রাতেও ভালো থাকবে। শুরুতে তারা জানিয়েছিল যে তাদের টিকা সংরক্ষণে মেরুপ্রদেশীয় তাপমাত্রা প্রয়োজন। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলার বলেছেন, ‘আমাদের আবেদন যদি ছাড়পত্র পায়, টিকাকরণ কেন্দ্রগুলোর ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ পদ্ধতি সহজ হয়ে যাবে।’টিকা মজুদ নিয়ে আমেরিকা-ইউরোপ স্বস্তি প্রকাশ করলেও অসন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবিøউএইচও)। টিকার সমবন্ঠন করার দাবি তুলেছে তারা। সঙ্গে এই প্রশ্নও তুলেছে, কেন ১৩০টি দেশ এখনো এক ডোজ টিকাও পায়নি? সূত্র : আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com