বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সারা দেশে প্রায় ২৪ লাখ মানুষ টিকা গ্রহন করেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- দেশে করেনাভাইরাসের টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। ২২ ফেব্রুয়ারী সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন পুরুষ আর ৮৫ হাজার ৫০০ জন নারী টিকা গ্রহন করেছেন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা ২৩ লাখ ৮১ হাজার ৫৭০ জন। এর মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ ও ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন নারী। ২২ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা বিভাগে ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন, সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন। রাজধানীতে টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন ১ হাজার ৩১৬ জন, সরকারি কর্মচারী হাসপাতালে ১ হাজার ১৬৪ জন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ৯৫০ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪৯০ জন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৬৬৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ২৪০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭৮ জন। টিকা গ্রহন করেছেন। এদিন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com