বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা সরকার ক্ষতায় থাকলে ভবিষ্যতে দেশে অনুদান নেয়ার লোক থাকবেনা -খাদ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০০ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশে ত্রান বা অনুদান নেয়ার লোককে খুঁজে পাওয়া যাবেনা। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাবে, সকল ধরণের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ দপ্তরের অধিনে সমতল ভুমিতে বসবাসকারী ক্ষুৌদ্র নৃ-গোষ্ঠিার জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ৬৫টি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেল আওয়ামীলীগের পার্টি অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com