মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পাকুন্দিয়ায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১৪ বার পঠিত

কটিয়াদী থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই কেজি গাঁজাসহ আমেনা খাতুন (৪৬) নামে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এক নারীকে গ্রেপ্তার করেছে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারী নেত্রকোনা জেলার জামাটি গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী। সে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। পুলিশ জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এর অংশ হিসেবে সে বাসে করে গাঁজা নিয়ে নেত্রকোনা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার পুলেরঘাট এলাকায় অবস্থান নেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ। এসময় ওই নারী বাস পরিবর্তন করে অপর একটি বাসে উঠার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী আমেনা খাতুন কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা যাচ্ছিল। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, আমেনা খাতুন আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাকুন্দিয়া মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com