মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

আফগানিস্তানে টেলিভিশনের তিনজন নারী কর্মীকে গুলি করে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৬১ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- আফগানিস্তানের জালালাবাদ শহরে টেলিভিশনের তিনজন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই তিন নারী গণমাধ্যমে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সম্প্রচার মাধ্যমে এনিকাস টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত নারীরা ওই টেলিভিশনে কর্মরত ছিলেন। টেলিভিশনের পরিচালক জালমানি লাতিফি বলেছেন, পৃথক দুই হামলায় ওই নারীদের গুলি করে হত্যা করা হয়েছে। তারা টেলিভিশনের কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে নৃশংসতার শিকার হন।
জানা গেছে, যে তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে, সম্প্রতি তারা উচ্চ মাধ্যমিক পাস করে টেলিভিশনের ডাবিং বিভাগে কাজ শুরু করেছিলেন।
নিহত মুরসাল ওয়াহিদি হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে বন্দুকধারীদের হামলার শিকার হন তিনি। অন্য দুই নারী শাহনাজ ও সাদিয়া বাড়ি ফেরার পথেই হামলায় নিহত হন।
পুলিশ বলছে, তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, ওই ব্যক্তি তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com