বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হাজি সেলিমকে দেয়া নিম্ন আদলতের রায় বহাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৯ ফেব্রুয়ারী/খ্রি: মঙ্গলবার বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ হাজি সেলিমকে দেওয়া নি¤œ আদালতের একটি রায় বহাল রেখেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিমকে নিম্ন আদালত ১০ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছিল। নিম্ন আদালতের রায় বহাল হওয়ায় এ টাকা পরিশোধ না করলে আরও এক বছর জেল খাটতে হবে তাকে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিম এমপিকে বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এখন ফৌজদারি মামলায় এ দন্ডের কারণে হাজী সেলিমের সংসদ সদস্যপদ ঝুঁকিতে পড়ল। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই কিংবা ততোধিক বছর কারাদন্ডে দন্ডিত হলে এমপি থাকার যোগ্য হবেন না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর এমপি হওয়ার যোগ্য বিবেচিত হন না। অপরদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com