মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ইটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস : কিশোরগঞ্জের ইটনায় নিজের ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করতে গিয়ে ঘরের উপরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতাব মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এই নিহতের ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া শিমুলবাঁক দক্ষিণপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে আলতাব মিয়া নিজের ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করছিল। এক পর্যায়ে সে ঘরের উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com