মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বন্যায় ঝুঁকিতে ১৩ লাখ শিশু: ইউনিসেফ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭২৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-  বন্যায় দেশের ১৩ লাখ শিশু নানাভাবে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। এ অবস্থায় বন্যাদুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানো প্রয়োজন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, করোনার মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়া জনিত ঘটনাবলি দক্ষিণ এশিয়ায় শিশুদের আরও বেশি ক্ষতিগ্রস্থ করছে। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরি ভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে পাঁচ লাখ পরিবার গৃহহীন হয়েছে। ২৪ লাখ মানুষ ক্ষতি গ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। এতে আরও বলা হয়, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড় ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতি গ্রস্থ পরিবার ও শিশুদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। কিন্তু করোনার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হচ্ছে। সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয় কেন্দ্র ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com