মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩২৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১৯ মার্চ শুক্রবার ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা আসছেন।
সফরসূচি অনুসারে ঢাকায় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরাসরি চলে যাবেন সাভারে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে হোটেল সোনারগাঁওয়ে বিশ্রাম শেষে বিকালে যোগ দেবেন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে। সেখানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। রাতে তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন রাজাপক্ষে। আগামী ২০ মার্চ সফরের দ্বিতীয় দিন সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সেখান থেকে চলে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সরাসরি চলে যাবেন বিমানবন্দরে। সন্ধ্যায় বিশেষ বিমানে ২৮ সদস্যের সফরসঙ্গী নিয়ে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com