বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এখন জাপার মহা সচিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৭১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। ২৬ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে। সাবেক এরশাদ সরকারের মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব মসিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এর আগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম-৯ আসনের সাবেক এমপি বাবলু আশির দশকে ডাকসুর জি এস, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাবি সিনেটের সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com