মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৮৯০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধায় পৃথক স্থানে পানিতে ডুবে আমেনা খাতুন (১) ও আমিনুল ইসলাম (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের রাজা মিয়ার মেয়ে ও আমিনুল ইসলাম পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি (বালুয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল আমেনা। কিছুক্ষণপর আমেনাকে উঠানে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের একটি জলাবদ্ধ খালে আমেনার ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজানুল ইসলাম বাবু।

অপরদিকে আমিনুল ইসলাম বিকেলের দিকে বাড়ির পাশের এক নদীতে গোসল করতে যায়। সাঁতরিয়ে নদী পার হওয়ার এক পর্যায়ে মাঝ নদীতে গিয়ে ডুবে যায় আমিনুল ইসলাম। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভির দল এসে আমিনুলের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে আমিনুল ইসলামের মরদেহ নদীর পানি থেকে উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com