মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে তারে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩১৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলে শফিকুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খিলপাড়া নতুন জেলখানার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইনম্যান শফিকুল ইসলাম বিদ্যুতের তারে কাজ করার জন্য খুঁটি বেয়ে উপরে উঠে। এর কিছুক্ষণ পরই সে বিদ্যুতায়িত হয়ে তারে ঝুলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা মৃত অবস্থায় তাকে উপর থেকে নিচে নামিয়ে আনে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সংযোগ বন্ধ রেখেই কাজ করছিলেন শফিকুল। কিন্তু বাতাসে অন্য লাইনের তার দুলতে দুলতে শফিকুলের সংস্পর্শে আসলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com