বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩০২ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না ” এ শ্লোগানে মহান ভাষা শহীদদের স্মরণে ৪৫ দিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬তম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (শান্তিবাগ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কে ৯ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় ৮নং দৌলতপুর ইউনিয়ন। পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশ এর আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আহ্বায়ক তানভির রহমান মিঠু, যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন জনি প্রমূখ। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এবারের টুর্নামেন্টে ইউনিয়ন ও পৌরসভার ১৬টি দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com