মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কুলিয়ারচরে ছাত্রকে বলাৎকারের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৬২ বার পঠিত

কটিয়াদী থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদ্রাসার এক ছাত্র (১১) কে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার আসামি পৌর এলাকার বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ইয়াকুব আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুলিয়ারচর থানার এসআই মো. আবুল কালাম আজাদ অফিসার ও ফোর্স নিয়ে দীর্ঘ ৪৮ ঘন্টা অভিযানের পর রোববার (১১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা ইয়াকুব আলী উপজেলার উছমানপুর ইউনিয়নের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে। উল্লেখ্য, মুফতি মাওলানা ইয়াকুব আলী গত ১ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে ডেকে তুলে তার মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করে এ ঘটনার কথা কাউকে না বলার জন্য কোরআন শরীফ ধরিয়ে শপথ করা; এমন অভিযোগে গত ৭ এপ্রিল রাত ১০টা ৫মিনিটে অভিযুক্ত ওই মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ছাত্রের বাবা বাদী হয়ে মামলা (নং-৪) দায়ের করেন। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম সুলতান মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com