মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

গবেষণা: সূর্যের রশ্মির উপর নির্ভর করে করোনায় মৃত্যুর হার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- যেখানে সূর্যের আলোর অতি বেগুনি রশ্মি বেশি পড়ে, সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার কম। এমন দাবি করেছেন একদল গবেষক। তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার কম হওয়ার পেছনে সূর্যের আলোর সম্পর্ক রয়েছে বলে মনে করছেন। যুক্তরাজ্যের এডিনবরা ইউনিভার্সিটির একদল গবেষক এ ব্যাপারে গবেষণা করেছেন। তারা গবেষণায় দেখেছেন, যেসব অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়, সেসব এলাকায় মৃত্যুহার কম। আর যেখানে অতিবেগুনি রশ্মি কম পৌঁছায় সেখানে মৃত্যুহার বেশি। ওই গবেষকরা বলেছেন, ভিটামিন ডি নয়, সূর্যের অতিবেগুনি রশ্মির কারণেই বিভিন্ন অঞ্চলে মৃত্যুহার কম।গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে। গবেষকরা এ-ও দেখেছেন, যেসব অঞ্চলে অতিবেগুনি রশ্মি ততটা প্রকট নয়, সেখানেই করোনায় মৃত্যুর হার বেশি। ইংল্যান্ডের পাশাপাশি ইতালিতেও একই রকম পরীক্ষা চালিয়ে একই ধরনের ফল পেয়েছেন তারা। গবেষক দলটি ২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই হাজার স্থানের কোথায় কতটা অতিবেগুনি রশ্মি থাকে সেটি খতিয়ে দেখেছেন। আর সেই সঙ্গে ওই সব এলাকায় করোনার প্রকোপ কতটা, সেই পরিসংখ্যানও বিশ্লেষণ করেছেন।  সূত্র : মেডিক্যাল ব্রিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com