বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে নমুনা শস্য কর্তন শুরু বাম্পার ফলনের সম্ভাবনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৬৩ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- চলতি ইরি-বোরো মৌসুমে দিনাজপুরের পার্বতীপুরে শস্য কর্তন শুরু হয়েছে। আজ রবিবার সকালে পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার শস্য ক্ষেতে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান। পার্বতীপুর উপজেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় ২২ হাজার ৭শ’ ৩৬ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ করা হয়েছে। এই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২১ হাজার ৩শ’ ৬৯ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে বেশী জমিতে। এবারের আবাদও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন। ধানের বাজার দরও বেশ ভালো। সব মিলিয়ে এই এলাকার কৃষকেরা ফুরফুরে মেজাজে রয়েছে। পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান বলেন, ইতিমধ্যেই নমুনা শস্য কর্তন শুরু হয়েছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবারে ইরি-বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com