মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনকে জরিমানা : ২১ পাইপসহ দুটি ড্রেজার জব্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সিংগুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহূত ২১টি পাইপসহ দুটি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন জব্দ করা হয়। রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। অর্থদÐপ্রাপ্ত দুই বালু ব্যবসায়ী হলেন উপজেলার পাবদা গ্রামের চাঁন মিয়ার ছেলে আদম আলী ও একই গ্রামের হাদিউল ইসলামের ছেলে ইয়াছিন মিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সিংগুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুই বালু ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই শাহীনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com